প্রেস বিজ্ঞপ্তি
বরাবর
পুলিশ সুপার,
পটুয়াখালী জেলা।
বিষয়ঃ অভিযোগ।
অভিযোগকারীনী ঃ
মোসাঃ মোর্শেদা বেগম (৪৫), স্বামী-মৃত সালাম মল্লিক, সাং-শৈলাবুনিয়া মল্লিক বাড়ি, থানা-মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী।
বিবাদী:
১। মোঃ মামুন মিয়া (৩৮), পিতা-মৃত হানিফ মৃধা, সাং-দক্ষিণ গাবুয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।
২। মোঃ রফিক ইসলাম (৪৫), পিতা-মাসুদ আলম, সাং-দক্ষিণ গাবুয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।
৩। মোঃ মাসুদ মিয়া (৪২), পিতা- মৃত শামসুল আলম, সাং-দক্ষিণ গাবুয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।
৪। মোঃ বাশার (৩৫), পিতা-রহিম মৃধা, সাং-দক্ষিণ গাবুয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।
৫। মোঃ সিদ্দিকুর রহমান (৪৮), পিতা-মৃত রশিদ চৌকিদার, সাং-দক্ষিণ গাবুয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।
৬। অজ্ঞাতনামা ১০-১৫ জন সহায়তাকারী।
ঘটনাস্থল: সাং- দক্ষিণ গাবুয়া
ঘটনার তারিখ: ০৩/০৩/২০২৬ইং
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোসাঃ মোর্শেদা বেগম, এই মর্মে আমি নিরুপায় হইয়া ন্যায় বিচার পাওয়ার আশায় অভিযোগ দায়ের করিতেছি যে, আমার স্বামী মারা যাওয়ার পর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখে শান্তিতে আমার পিতৃালয়ে বসবাস করিয়া আসিতেছিলাম। আমার বসত ভিটার পিতৃালয়ের পৈত্রিক সম্পত্তির মালিক হইয়া ভোগ দখল করিয়া থাকা অবস্থায় হঠাৎ করে বিবাদীরা এক সময় বৈষম্য বিরোধী স্বৈরাচারী আওয়ামীলীগ দলীয় সদস্য ছিল। জুলাই আন্দোলনের স্বাধীনতার পর হতে তারা এলাকায় গা ঢাকা দিয়ে ছিল। এক পর্যায়ে বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির কিছু অসাধু কর্মীদের সাথে সুসম্পর্ক তৈরি করে নিজেদের গা বাচাতে বিএনপি দলীয় লোক সেজে এলাকার বিভিন্ন জায়গায় বিএনপি দলের নামে নানা ভাবে চাঁদাবাজি ও লুটতরাজ করে যাচ্ছে।
এমতাবস্থায় আমার কাছে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। আমি তাদের কাছে জানতে চাই তাদেরকে ৫০ লক্ষ টাকা চাঁদা কেন দিতে হবে আর আমি কোথা থেকে এত টাকা দিব। তখন তারা বলে, আওয়ামীলীগের থেকে বিএনপিতে যোগ দিতে বহু টাকা খরচ হইছে। তাই আমাদেরকে ৫০ লক্ষ টাকা দিতে হবে। এমতাবস্থায় আমি তাদেরকে চাঁদা দিতে না চাইলে বিবাদীরা আমার মির্জাগঞ্জ থানাধীন মৌজা-গাবুয়া, জে এল নং-৫৭, এস এ খতিয়ান নং-৬২৮, দাগ নং-৩৫৬৪, মোট জমির পরিমাণ ১৮ শতাংশ ও অন্যান্য দাগের প্রায় ২ একর ৬০ শতাংশ জায়গা দখল করিয়া নেয়।
আমরা বাধা দিতে গেলে আমার ভাইকে মারধর করে এবং আমাকেও মারধর করে এমন অবস্থায় গত ০৩/০৩/২০২৬ইং তারিখ আমার বসত ভিটার বাড়িও দখল করতে আসিয়া বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয় ও ভাংচুর করে এবং আমরা বাধা দিলে আমাকে সহ অন্যান্য লোকদের মারধর করে। এবং বলে তাদের দাবীকৃত টাকা, আমাদের জমিজমা বিক্রি করিয়া তাদেরকে ৫০ লক্ষ টাকা যদি দেই তাহলে তারা আমাদের জমিজমা ফিরাইয়া দিবে বাড়ি ঘর দখল করবে না।
এমতাবস্থায় আমরা নিরুপায় হইয়া স্থানীয় মির্জাগঞ্জ থানাকে বিষয়টি জানাইলে থানা পুলিশ ও বিবাদীদের ভয়ে এবং তাদের পিছনে বিএনপির সাইনবোর্ড থাকায় আমাদের জমিজমা উদ্ধার সহ কোন আইনগত ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না। অন্যদিকে বিবাদীরা আমাকে ও আমার সন্তান সহ আমার ভাইকে হত্যা করার জন্য আগ্নেয়াস্ত্র সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া আমাদের খুঁজিয়া বেড়াইতেছে। বিধায় আমরা পলাতক থাকিয়া ন্যায় বিচার পাওয়ার জন্য মহোদয়ের দ্বারস্থ হলাম। বিবাদীরা যে কোন সময় আমাদের হত্যা সহ বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে।
অতএব, উপরে উল্লেখিত বিষয় তদন্তপূর্বক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিতে মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি।