বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
আগ্নেয়াস্ত্রসহ ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সদস্য আটক বেডরুমে ঢুকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার ২ নেতার জামিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মুন্সীগঞ্জের শ্যামল বেপারী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন ঢাকার দুই সিটির বকেয়া ৪৭০ কোটি টাকা নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির ৪ প্রার্থীর হাইকোর্টে আবেদন মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর গুলিবিদ্ধ হুমকির মুখে গোমতীর প্রতিরক্ষা বাঁধ ও আসমানিয়া বাজার চানখারপুলে ৬ হত্যা ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ খামেনি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ

ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে এক নারী আটক

  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.১৪ পিএম
  • ৩৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোরে এক ব্যবসায়ীকে আটকে রেখে চাঁদাবাজির অভিযোগে এক নারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক বৃষ্টি চাঁচড়া বাজার এলাকার ফজলুর রহমানের মেয়ে। এ ঘটনায় কোতোয়ালি থানায় একই এলাকার ভগো মিস্ত্রির ছেলে স্বাধীন ও বৃষ্টির বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলাটি করেছেন সাতক্ষীরা জেলার কেরালকাতা দরবাসা গ্রামের মিজানুর রহমান। শুক্রবার দিবাগত রাত ২ টারদিকে নিজ বাড়ি থেকে বৃষ্টিকে আটক করা হয়েছে।

মামলায় মিজানুর উল্লেখ করেন, বৃষ্টি তার পূর্বপরিচিত। শুক্রবার সকালে মোবাইল ফোনে তাকে যশোরে আসতে বলেন। পরে তাকে নিয়ে যাওয়া হয় স্বাধীনের বাড়িতে। সেখানে যাওয়া মাত্রই স্বাধীনসহ আরও কয়েকজন তাকে চাকু ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে মারধর করে তার কাছে থাকা নগদ আট হাজার ৮৮০ টাকা নিয়ে নেয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোন ও অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে চাঁচড়া মোড়ে নিয়ে একটি বাসে তুলে দেওয়া হয়।

এ সময় বলা হয়, এ নিয়ে ঝামেলা করলে ধর্ষণ মামলায় ফাঁসানো হবে। পরে মিজানুর বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ রাতেই বৃষ্টিকে আটক করে। অন্যদিকে এ মামলার আরেক আসামি স্বাধীনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই তাহমুদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com