ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাগরপথে পাচারের সময় নারী ও শিশুসহ উদ্ধার ৫৫

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে কক্সবাজারের টেকনাফে বাহারছড়া এলাকা থেকে নারী ও শিশুসহ ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মানব পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

​শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​কোস্ট গার্ড জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একটি বড় চক্র সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক মানুষকে বাহারছড়া সমুদ্র এলাকায় জড়ো করেছে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া, শাহপরী ও স্টেশন টেকনাফ যৌথভাবে বিশেষ অভিযান চালায়।

​অভিযান চলাকালীন একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দিলে সেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বাহারছড়ার কচ্ছপিয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করে। তল্লাশিতে বোট থেকে ৫৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং হাতেনাতে ৫ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান, সংঘবদ্ধ পাচারকারী চক্রগুলো উন্নত জীবন, উচ্চ বেতনের চাকরি এবং নামমাত্র খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করছিল। এরপর সুযোগ বুঝে তাদের ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ট্রলারে করে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা ছিল।

​লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃত পাচারকারী এবং উদ্ধারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মানব পাচার রোধে কোস্ট গার্ডের এই ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সাগরপথে পাচারের সময় নারী ও শিশুসহ উদ্ধার ৫৫

আপডেট সময় ০৭:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬