ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় ১৯ হাজার ১৭৫টি ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামের পটিয়ায় ১৯ হাজার ১৭৫টি ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার মূল্য প্রায় ৫৮ লাখ টাকা বলে জানিয়েছেন র‌্যাব।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় উপজেলার মনসা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন।

গ্রেপ্তাররা হল- কক্সবাজারের খুরুস্কুল এলাকার মো. আমিরের ছেলে আনোয়ার হোছন (২০) ও লোহাগাড়ার রহমানিয়া পাড়ার মৃত আশরাফ মিয়ার ছেলে মো. শরীয়ত উল্লাহ (২০)।

র‌্যাব জানায়, মাদক বিক্রির জন্য তারা মোটরসাইকেল করে চট্টগ্রামে আসছে- এমন খবর পেয়ে মনসা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আনোয়ার ও শরীয়ত পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদের গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে তাদের সাথে থাকা একটি পলিথিনের ভেতর থেকে ১৯ হাজার ১৭৫টি ইয়াবা জব্দ করা হয় এবং মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেপ্তারদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ১৯ হাজার ১৭৫টি ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬