ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২১ বোতল ফেনসিডিলসহ আটক এক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১২১ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। আটক ব্যক্তির নাম সুমন আলী (৩৫)। তিনি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার চটকাতা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটোভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং চালক সুমন আলীকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ফেনসিডিল সংগ্রহ করে অটোভ্যানযোগে অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। উদ্ধারকৃত মাদক পরিবহনে ব্যবহৃত অটোভ্যানটিও জব্দ করেছে র‍্যাব।

এ ঘটনায় আটক সুমন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১২১ বোতল ফেনসিডিলসহ আটক এক

আপডেট সময় ১১:৪৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬