বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নারায়ণগঞ্জে দেড় কোটি টাকার মাদক জব্দ, গেপ্তার ৩

  • আপডেট সময় শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ১২.৩০ এএম
  • ১৫০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দেড় কোটি টাকা মূল্যের মাদকসহ যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার লাভড়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ মাদক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে ১০৮ কেজি গাজা, ৯ হাজার ৫’শ ও ১৬’শ বোতল ফেন্সিডিল রয়েছে। রূপগঞ্জ উপজেলা সেনাক্যাম্পের কোম্পানি কমান্ডার শরিফ রুপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লাভরাপাড়া এলাকার আমানুল্লাহর ছেলে তানজিদ, লাভরাপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে রিফাত ও পাড়াগাঁও এলাকার রোকন উদ্দিনের ছেলে রিদুল।সেনাবাহিনী জানায়, লাভরাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে১০৮ কেজি গাজা, ৯ হাজার ৫’শ ও ১৬’শ বোতল ফেন্সিডিলসহ দেড় কোটি টাকা মূল্যের মাদকসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহতে থাকবে বলে সেনাবাহিনী জানায়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com