ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারফিউ দিয়ে গণহত্যা: সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চব্বিশের জুলাই–আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কারফিউ জারি করে গণহত্যায় উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন মামলাটি ট্রাইব্যুনালের ১১ নম্বর কার্যতালিকায় ছিল। শুনানির শুরুতে আসামিপক্ষের করা অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এরপর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনা অভিযোগ আনুষ্ঠানিকভাবে পাঠ শুরু করেন।

সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এর আগে গত ৬ জানুয়ারি তাদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী শুনানি করেন। তিনি আদালতে দাবি করেন, তার মক্কেলরা নির্দোষ। একই সঙ্গে তিনি চার্জ গঠন না করার পাশাপাশি অব্যাহতির আবেদন জানান।

প্রসিকিউশনের পক্ষ থেকে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার অভিযোগ আমলে নেয়। একই দিন সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে ফরমাল চার্জ দাখিল করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কারফিউ দিয়ে গণহত্যা: সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ

আপডেট সময় ০৬:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬