ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লবণের ট্রাকে ১২৬ কেজি গাঁজা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজশাহীর পুঠিয়ায় লবণের ট্রাকে তল্লাশি চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ১২৬ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার বানেশ্বর বাজারে চেকপোস্ট বসিয়ে এসব গাঁজা জব্দ করা হয়। এ সময় হাসনুর রহমান (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাসনুর সাতক্ষীরা জেলার  কলারোয়া থানার মাঝেরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

শনিবার সকালে রাজশাহী র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বরে র্যাবের একটি অভিযানিক দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় নাটোর থেকে রাজশাহীগামী একটি কার্গোট্রাক তল্লাশি করে ১২৬ কেজি গাঁজা, তিন হাজার কেজি লবণ ও ও ২৫০০ টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামী হাসনূর জানায়, রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য গাঁজাগুলো নিয়ে আসা হচ্ছিল। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে গাঁজা নিয়ে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। র‍্যাব জানায়, জব্দ করা গাজার বাজার মূল্য আনুমানিক অর্ধ কোটি টাকা।

এ ব্যাপারে রাজশাহীর পঠিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর আসামিকে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

লবণের ট্রাকে ১২৬ কেজি গাঁজা

আপডেট সময় ১২:৫৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬