ঢাকা ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চলছে জকসু ও হল সংসদ নির্বাচন

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকাল ৩টা পর্যন্ত।

নির্বাচনের জন্য কেন্দ্রীয় সংসদের ক্ষেত্রে ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ স্থাপন করা হয়েছে।

ভোটগ্রহণ শেষে ছয়টি ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানিয়েছেন, ভোটগ্রহণ শুরুর আগে সোমবার রাতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং ভোট শেষে ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে ভোটগণনা সম্পন্ন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

চলছে জকসু ও হল সংসদ নির্বাচন

আপডেট সময় ১২:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬