ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

নিউ রানা জুয়েলার্সে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

  • Reporter Name
  • আপডেট সময় ০১:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের নিউ রানা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরির অভিযোগ করা হয়েছে। এছাড়া নগদ চার লাখ টাকা খোয়া যাওয়ায় কথাও জানিয়েছেন দোকানের মালিক।

সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে দুর্ধর্ষ চুরির এই ঘটনা ঘটে।

দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকাল ১০টায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচিগেটের তালা ও সাটারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি আমার দোকান ভাঙচুর করা। সিন্দুকসহ সব স্বর্ণ ও রুপা নিয়ে গেছে চোরেরা।

তিনি বলেন, এখানে আমার ৫০ ভরি নিজের স্বর্ণ ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল। এছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে। নগদ চার লাখ টাকাও খোয়া গেছে। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬শ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, চুরির বিষয়টি জানতে পেরেছি। এরইমধ্যে ঘটনাস্থলে গিয়ে আমাদের পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ভোর তিনটা ২১ মিনিটের দিকে একদল চোর চক্রের সদস্য ভেতরে ঢুকে গ্লাস ভেঙে সিন্দুকসহ বের হয়ে যায়। তারা বেশ কিছুক্ষণ ভেতরে অপেক্ষা করে। এরপর একটি পিকআপে করে সিন্দুকসহ স্বর্ণ ও রুপা নিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

নিউ রানা জুয়েলার্সে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

আপডেট সময় ০১:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬