শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা করে কাফনের কাপড় পরে বিক্ষোভ

  • আপডেট সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৮.৪৩ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঝিনাইদহ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে অবাঞ্চিত ঘোষণা করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ ও জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টুর সমর্থকরা কাফনের কাপড় পরে তাদের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল দুটি শহরের মেইন বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিএনপির মনোনয়নপ্রতাশী এই দুই নেতা রাশেদ খাঁনকে বহিরাগত আখ্যা দিয়ে তাকে অবাঞ্চিত ঘোষণা করেন। সেইসঙ্গে আগামী ২৮ তারিখের মধ্যে বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, রাশেদ খাঁন এই সংসদীয় আসনের বাসিন্দা নন। তিনি ৪-৫ দিন আগেও ঝিনাইদহ-২ আসনে গণসংযোগ করেছেন। এখানে টাকার বিনিময়ে তাকে চাপিয়ে দেওয়া হয়েছে। এমন ব্যক্তিকে আমরা কোনোভাবেই মেনে নেব না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করছি।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু বলেছেন, বিগত ১৭ বছরে আমরা হামলা-মামলার শিকার হয়েছি। বিএনপির মনোনয়নপ্রত্যাশী তিনজন নেতাকর্মীদের খোঁজ-খবর রেখেছেন। কিন্তু, হঠাৎ করে বহিরাগত একজনকে চাপিয়ে দেওয়া হয়েছে।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ঝিনাইদহ-৪ আসন থেকে আমরা তিনজন মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু, টাকার বিনিময়ে বিএনপির কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান দুই দিন আগে দেশে আসলে হয়ত এমন ঘটনা ঘটত না। আমি টাকার কাছে হেরে গিয়েছি। আগামী দিনে আমার নেতাকর্মীরা যে সিদ্ধান্ত দেবে, সেটা মাথা পেতে নেব।

আরেক মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু বলেন, আমরা কালীগঞ্জের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। আমার স্বামী এখানকার ৪ বারের সংসদ সদস্য ছিলেন। আমরা কোনো বহিরাগত ব্যক্তিকে চাই না। দ্রুতই বিএনপির কাউকে মনোনয়ন দিতে হবে। কালীগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি। চক্রান্ত করে এই ধানের শীষকে হারিয়ে ফেলা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com