ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যত ষড়যন্ত্রই হোক না কেনো বিজয় আমাদেরই হবে

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

এম জে রহমানঃ

ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থী হামিদুর রহমান হামিদ জনগণের সকল সমস্যার সমাধান করে বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার ( ১৪ ডিসেম্বর ) লালবাগ কেল্লা শায়েস্তা খান কল্যাণ  কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন।

হামিদুর রহমান বলেন, এই এলাকায় পানি ও গ্যাসের সমস্যা দীর্ঘদিনের। রাজধানীতে বসবাস করার পরও এই এলাকার জনগণ পানি ও গ্যাসের সমস্যায় আছেন। আমি জনগণের সহযোগিতায় এলাকার সকল সমস্যার সমাধান করব, ইনশাআল্লাহ।
ধানের শীষের প্রার্থী বলেন, তফসিল ঘোষণার পরও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রচেষ্টা নির্বাচন বানচাল করার জন্য দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। পরিস্থিতি নির্বাচনের অনুকূলেই আছে। তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে।

ঢাকা-৭ আসলে ধানের শীষের প্রার্থী বলেন, আমি বিএনপি ও সকল অঙ্গ-সংগঠন নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করছি, সবার মতামত নিয়েছি, প্রচার-প্রচারণা কমিটি, কেন্দ্র কমিটি, পুলিং এজেন্ট এসব নিয়ে কাজ করছি। আবার সঙ্গে আমাদের এই আসনে আরো কয়েকজন প্রার্থী ছিলো, যারা মিথ্যা-বিভ্রান্ত তথ্য দিয়ে মিছিল-মিটিং করে যাচ্ছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করছি, তারা যেনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে দলের হয়ে কাজ করে।
তিনি আরো বলেন, একটা সময় হয়তো তাদের ভূল বুঝতে পারবে, কিন্তু ততক্ষণে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নেবে। তাই আমি আশা করি, তারা সবাই আমার পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। মনে রাখতে হবে, একটা গুপ্ত সংগঠনের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের। তাই নিজেদের ঐক্য জরুরী। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে, যত ষড়যন্ত্রই হোক না কেনো।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল, সাইদ হাসান মিন্টু, শামসুন্নাহার ভূঁইয়া (ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন), মোহাম্মদ নাঈম ( আহবায়ক- কামরাঙীর চর থানা বিএনপি) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

যত ষড়যন্ত্রই হোক না কেনো বিজয় আমাদেরই হবে

আপডেট সময় ০৮:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫