শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
নির্বাচন এলে যারা মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়, তারাই ধর্ম ব্যবসা করে সেন্টমার্টিনের কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২২ পাচারকারী গ্রেপ্তার নতুন মাদক এমডিএমবির চালানসহ আটক ৪ নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার ২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার দারুস সালামে দালালদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, কিশোরী, যুবতীরা সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত গোলাপজল দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েছেন ধর্ষিতার মামলা নেয়নি শাহজাহানপুর থানার পুলিশ

অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ২.২১ পিএম
  • ৪২৯ বার পড়া হয়েছে
অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করে পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে পাঠানো হয়।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বুধবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুর গ্রামের সৈয়দ মেস্তরী বাড়ির শহীদ উল্যার ছেলে সাইদুল ইসলাম পিলক (২০), বেগমগঞ্জ উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব ঘাটতলা গ্রামের তেলী বাড়ির আবুল খায়েরের ছেলে ইব্রাহিম খলিল ওরফে রুবেল (২৫)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের সময় বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়ন রসুলপুর বোর্ড অফিসের ৫০ গজ পূর্ব পাশে জমিদারহাট সাহেবেরহাট গামী তিন রাস্তার মোড় এলাকা থেকে রাত্রিকালীন বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে একটি দেশীয় তৈরি এলজি ও সবুজ রঙের দুই রাউন্ড কার্তুজসহ তাদেরকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক সহযোগী সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য ফখরুল ইসলাম (২৫) ও ফকিরের আস্তানায় অভিযান চালালে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার জানান, সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com