ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পেটে ইয়াবা এনে ঢাকায় কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার ৮২০ পিস ইয়াবা ইয়াবাসহ হোছন আহমদ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএন জানায়, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ২৮২০ পিস ইয়াবা পেটের ভেতর নিয়ে আসেন হোছন আহমদ।
শুক্রবার (১৬ মে) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর এ তথ্য জানান।

অনিতা রানী সূত্রধর জানান, বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসেন হোছন আহমদ। পরবর্তীতে তাকে সন্দেহ হলে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পাশের এলাকা থেকে আটক করা হয়।

পরে তাকে বিমানবন্দর এপিবিএন কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হোছন আহমদ স্বীকার করেন, তার পাকস্থলীতে ইয়াবা লুকানো আছে। বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসক এক্স-রে করে হোছন আহমদের পেটে ডিম্বাকৃতির ৩০টি বস্তু দেখতে পান।
তিনি আরও বলেন, এরপর হোছন আহমদকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ৩০টি পোটলা ইয়াবা ট্যাবলেট বের করা হয়। পোটলাগুলো থেকে ২ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এপিবিএনের এ কর্মকর্তা জানান, আটক হোছন আহমদ দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে কয়েকটি পৃথক অভিযানে ১৬ হাজার পিসের বেশি ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পেটে ইয়াবা এনে ঢাকায় কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫