ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় ৮ ল্ষাধিক টাকার জাল নোটসহ গ্রেফতার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর ডেমরা এলাকা থেকে আট লক্ষাধিক টাকা সমমূল্যের জাল নোটসহ দুজনকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।
শনিবার (১০মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- লাবনী বেগম (৩২) ও রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজু (৩৩)।

গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ৮ লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের জাল নোট ও জাল নোট বিক্রির নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডেমরা থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ডেমরার পশ্চিম হাজীনগর সারুলিয়া এলাকায় একজন ব্যক্তি জাল নোটসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে সেখানে পৌঁছে পুলিশ এক নারীকে (লাবনী বেগম) দেখতে পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।

পরে লাবনীর দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার রসুলনগর সারুলিয়া এলাকার একটি ভবনের চতুর্থতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে রাজন শিকদার ওরফে শুক্কুর ওরফে রাজুকে গ্রেফতার করা হয়। এ সময় ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ৮ লাখ ২৩ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তালেবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে উদ্ধারকৃত নোটগুলো জাল বলে প্রতীয়মান হয়েছে। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ডেমরায় ৮ ল্ষাধিক টাকার জাল নোটসহ গ্রেফতার ২

আপডেট সময় ০৮:১৭:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫