সিএনএম প্রতিনিধিঃ
ঢাকার সাভারে পৃথক অভিযান পরিচালনা করে তিনজন দস্যু ও গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অপর মাদক কারবারি পালিয়ে গেলে তার ভাড়াবাসা থেকে উদ্ধার করা হয় ২৫ লাখ টাকার হেরোইন।
গত বুধবার (৭ মে) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর।
এর আগে গতকাল গভীর রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচরের তালতলার মোড় থেকে তিনজন দস্যু, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়ার তুষার চৌধুরী বাড়ি থেকে গাঁজাসহ একজন ও সাভারের কোন্ডার দাসপাড়া এলাকা থেকে হেরোইনসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দস্যুরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালপুর থানার কোকরাবুশি গ্রামের মো. মুসা মিয়ার ছেলে মো. মনির (২২), যশোর জেলা সদরের ওহিদপুর গ্রামের মো. শুক্কুর আলীর ছেলে ওহিদুল ইসলাম আরিফ (২০) ও ঢাকা জেলার লালমোহন থানার দেবীচর গ্রামের মো. আল-আমিনের ছেলে মো. হৃদয় (২১)।
Reporter Name 






















