ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা সবাইকে ধন্যবাদ তারেক রহমানের

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরার সময় স্বাগত জানানো সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৭ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার (৬ মে) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে আসেন। মঙ্গলবার সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে আসার পর গুলশান-২ এ নিজ বাসভবন পর্যন্ত সড়ক-মহাসড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ স্বাগত জানান খালেদা জিয়াকে। তাকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়া ওই সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যরা, পুলিশ, র‌্যাব ও এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্য, যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে আসা সবাইকে ধন্যবাদ তারেক রহমানের

আপডেট সময় ০৯:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫