বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

হুথি বিদ্রোহীদের ঘাঁটিতে মার্কিন বিমান হামলা

  • আপডেট সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ৩.৩৯ পিএম
  • ৪২৫ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ২ ঘন্টার ব্যবধানে ২৯ টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে হুদাইদা, মারিব এবং সানার বিভিন্ন স্থানে এই হামলা চালানো হয়। মার্কিন বিমানগুলো হুথিদের সামরিক অবকাঠামো এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে হামলা চালায়। হুদাইদার বাড়িয়া এলাকায় একটি হুথি যোগাযোগ স্টেশন ছিল হামলার প্রধান লক্ষ্য।

যোগাযোগ স্থাপনা ছাড়াও মার্কিন বিমান মারিবের আল আবদিয়া ও মাজ্জার জেলায় হুথিদের ঘাঁটিতে ১১ টি হামলা চালায়। এই এলাকাগুলোতে হুথি বাহিনী ও স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত দেখা গেছে।

এছাড়াও উত্তর মারিবে আরো একটি বিমান হামলা চালানো হয়েছে, যেখানে হুথি বিদ্রোহীরা অবস্থান করছিল বলে ধারণা করা হয়।

মার্কিন বাহিনী হুথিদের অস্ত্রগুদাম, টানেল ও সামরিক ব্যারাকে ও হামলা চালিয়েছে। এর মধ্যে সানার জার্মান ক্যাম্প ও ইয়েমেনের রাজধানীর পূর্বে অবস্থিত বানী হাসিস এলাকার স্থাপনাও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com