ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে নকল ওষুধ তৈরির কারখানা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঘাটাইলে দীর্ঘদিন গরু মোটাতাজাকরণের নকল ওষুধ তৈরির কারখানা গড়ে তুলেছে একটি চক্র। ঘাটাইল উপজেলার পৌরসভার চৌরাস্তা গরুর হাট সংলগ্ন রতনপুর এলাকায় একতলা বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন মেক্সজিন প্লাস নামের গরুর ভিটামিন তৈরি করে আসছে এই চক্রটি।
বৈধতা সম্পর্কে জানতে চাইলে ওষুধ কারখানার মালিক আব্দুল আলিম, জয়নাল ও লালমিয়া বলেন, আমরা নতুন ব্যবসা শুরু করছি তাই দফতরে আবেদন করা আছে। এ উপজেলায় অনেকেই এরকম কারখানা তৈরি করে ব্যবসা করে আসছে বলে তারা আরও জানান।
স্থানীয়রা জানান, বিল্ডিংয়ের বাইরে তালা ঝুলিয়ে ভেতরে ওষুধ তৈরি করে চক্রটি। এ বিষয়ে প্রতিকার চেয়ে গরু মোটাতাজাকরণের নকল ওষুধ তৈরির কারখানাটি সিলগালা ও ক্যামিস্টকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার দাবি জানান তারা।
মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপে চেয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী বলেন, দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ঘাটাইলে নকল ওষুধ তৈরির কারখানা

আপডেট সময় ১২:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২