বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ, পুলিশ সার্জেন্ট প্রত্যাহার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১০.১৬ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে চালকদের জরিমানার টাকা নিজের মোবাইল ব্যাংকিং নম্বরে নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের পুলিশ সার্জেন্ট পিযুশের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে প্রত্যাহার (ক্লোজড) করে ঠাকুরগাঁও পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গত ১৪ এপ্রিল রাতে ২০ জন ভুক্তভোগী রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতেই পুলিশ সার্জেন্ট পিযুশকে প্রত্যাহার করা হয়েছে বলে সোমবার (১৮ এপ্রিল) জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, রাণীশংকৈলের সার্কেল এসপি বিষয়টি তদন্ত করছেন। আমরা জেলায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালনোর বিষয়টি নিশ্চিত করার জন্য অভিযান চালাচ্ছি। কিন্তু তিনি এই উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করেছেন। তাই তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে ট্রাফিক সার্জেন্ট পিযুশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক এজেন্ট বলেন, তিনি ট্রাফিক সার্জেন্টের নির্দেশেই তার মোবাইলে টাকা জমা করতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com