সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

সদ্যোজাত কোলে নিয়ে যে বার্তা দিলেন রণবীর

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১০.০২ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

এক রণবীরের বিয়ে হতে না হতেই সদ্যোজাতকে কোলে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিলেন আরেক রণবীর। তবে কি মা হয়েছেন দীপিকা? না, বিষয়টা অন্য রকম।

১৩ মে মুক্তি পাবে রণবীর অভিনীত ছবি ‘জয়েশভাই জোরদার’। সেই লুকেই নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। হাতে রয়েছে সদ্যোজাত।

অনুরাগীদের প্রশ্ন করে পোস্টে রণবীর লিখেছেন, ‘জয়েশভাইয়ের ছেলে হবে না মেয়ে? আপনাদের কী মনে হয়?’ নতুন ছবি প্রকাশের আগাম খবর দিতেই রণবীরের এই পোস্ট।

ছবিতে রণবীরের চরিত্রটি এক গুজরাতির। ছবির প্রথম পোস্টার সামনে এসেছিল বছর তিনেক আগে, ২০১৯ এ। সম্প্রতি আর একটি পোস্টার মুক্তি পেয়েছে। সেটা দেখেই সকলের মনে প্রশ্ন। দীপিকার স্বামীর কোলে এ কোন সন্তানের ছবি?

গুজরাতি ভাষা, খাবার, সংস্কৃতির প্রতি নিজের ভালবাসার কথা আগেই প্রকাশ করেছেন রণবীর। যশরাজ ফিল্মসের ছাতার নীচে মুক্তি পেতে চলেছে ‘জয়েশভাই জোরদার’। ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডেকে। ছবির পরিচালনায় দিব্যাঙ্কা ত্রিপাঠী। গত কয়েক বছরে ‘৮৩’, ‘পদ্মাবত’, ‘সিম্বা’, ‘বাজিরাও মস্তানি’র মতো একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছে রণবীর সিংকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com