রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মিষ্টির দোকানে অভিযান, ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১, ২.৫৭ পিএম
  • ৪৫৬ বার পড়া হয়েছে

এস.ইসলামঃ
নারায়ণগঞ্জের ঢাকা- নাঃগঞ্জ লিংরোডে প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় মিষ্টি বানানোর অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ মার্চ) দুপুরে ঢাকা- নাঃগঞ্জ লিংরোডে সাইনবোর্ড এলাকায় অভিযান চালানো হয়েছে।
নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
মিষ্টির দোকানের পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং ৩৮ ধারায় ২৫ হাজার ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।
মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ক্যাব-এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com