ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ার্নকে হারাল সেই সিমনের দলই

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

পাঁচ বছর আগের কথা। উনাই সিমন তখন প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের কোচ। তার দল হারিয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখকে। এরপর ২৫টি অ্যাওয়ে ম্যাচ কেটেছে জার্মানির ক্লাবটির, কেউ হারাতে পারেনি। এখন আবার সেই সিমনের দলের কাছে এসেই ভাঙল ওই জয়যাত্রা। 

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। ঘরের মাঠে দর্শকদের সামনে উজ্জ্বীবিত ফুটবল খেলেই এসেছে এই জয়। টুর্নামেন্টজুড়ে গোলের জয়রথ ছুঁটানো বায়ার্ন এই ম্যাচে পায়নি গোলেরই দেখা। চলতি মৌসুমে হারও এসেছে এই প্রথম।

অষ্টম মিনিটে ম্যাচের প্রথম আক্রমণ থেকেই গোলের দেখা পায় ভিয়ারিয়াল। ডান দিকের বাইলাইনের কাছ থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো চেলসো পাস দেন বক্সের মাঝে। দানিয়েল পারেহোর শটে ছয় গজ বক্সে পা ছুঁয়ে শুধু বলের দিক পাল্টে দেন দানজুমা।

তার গোলেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। প্রথমার্ধে গোলের জন্য নেওয়া পাঁচটি শটের কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ভিয়ারিয়ালের ছয় শটের একটি লক্ষ্যে ছিল, সেটাতেই বাজিমাত করেছে তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য সুযোগ এসেছিল বায়ার্নের সামনে। ছয় গজ বক্সে প্রয়োজন ছিল শুধু বলে পা ছোঁয়ানোর, সেটিই পারেননি অরক্ষিত টমাস মুলার। ৫৩তম মিনিটে ভিয়ারিয়ালের জেরার্ড মরেনোর শট পোস্টে লেগে ফিরে আসে।

খানিক বাদে গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারের মারাত্মক ভুলে গোল খেতে বসেছিল বায়ার্ন। মাঝমাঠে উঠে এসে জার্মান গোলরক্ষক বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে। দূর থেকে মরেনোর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

৬৬তম মিনিটে দারুণ এক সুযোগ হাতছাড়া করেন দানজুমা। ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে শট নিতে দেরি করে ফেলেন তিনি। এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভিয়ারিয়াল। আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ড্র করলেই সেমিফাইনালে চলে যাবে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বায়ার্নকে হারাল সেই সিমনের দলই

আপডেট সময় ১০:০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২