ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পশ্চিমারা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনে এর আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি রাশিয়ার ‘নৃশংসতার’ একগুচ্ছ তালিকা তুলে ধরেছেন।

খবর বিবিসি।

একটি ভিডিও উপস্থাপন করে তিনি বলেন, বেসামরিক মানুষদের রাস্তায় গুলি করে এবং ট্যাংকের চাপায় পিষ্ট করে মারা হচ্ছে।

কিয়েভের কাছে বুচায় বেসামরিক নাগরিকদের দেহাবশেষ রাস্তায় পাওয়ার কথা উল্লেখ করে তিনি এ ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলেও সতর্ক করেন।

তবে ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

এদিকে ইউক্রেনে সারিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে আরও এক দফা নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর মধ্যে রাশিয়া থেকে কয়লা আমদানিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত ইউরোপের বন্দরগুলো ব্যবহার করে রাশিয়ান মালিকানাধীন জাহাজ পরিচালনা ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অপরদিকে রুশ নাগরিকদের লক্ষ্য করে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।   যাতে বলা হয়েছে যে তাদের (রুশ) বাহিনী ইউক্রেনে নৃশংস আচরণ করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পশ্চিমারা

আপডেট সময় ১০:৩৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২