ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলো, রাজশাহীর পবা উপজেলার মৃত ইব্রাহিমের ছেলে রবিউল ইসলাম (৪৬), বড়গাছি কারিগরপাড়া গ্রামের মৃত বয়েন উদ্দীনের ছেলে ইদ্রিস আলী (৫০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে জয়দল (৫৫) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের মিয়াউল্লাহ ব্যাপারীর ছেলে আসলাম ব্যাপারী (২৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে উল্লেখিত স্থানে কাঁচা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় ৪৮ কেজি গাঁজাসহ ওই ৪ জনকে গ্রেফতার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৪৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

আপডেট সময় ০৭:২৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬