ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৩ আগস্ট) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

সেনাপ্রধান বলেন, ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।

তিনি জানান, প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম বিভাগ ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে পারে।

সেনাপ্রধান আশা প্রকাশ করেন, এই শিক্ষাপ্রতিষ্ঠান দেশের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মূল্যবোধভিত্তিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে আরও সাতটি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এসব প্রতিষ্ঠান দেশের বিভিন্ন অঞ্চলে একই শিক্ষাদর্শ নিয়ে কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আপডেট সময় ০৩:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬