সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

লিভারপুলকে সেমিফাইনালে প্রায় তুলেই দিলেন ‘নতুন নেইমার’

  • আপডেট সময় বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ১০.২৫ এএম
  • ২২৩ বার পড়া হয়েছে

গেল কোপা অ্যামেরিকায় নিজের জাত চিনিয়েছিলেন লুইস ডিয়াজ। ইউরোপীয় সংবাদ মাধ্যম ‘নতুন নেইমার’ তকমা লাগিয়ে দিয়েছিল তার গায়ে। অনেকটা তড়িঘড়ি করেই তখন তাকে দলে ভেড়ায় লিভারপুল। সেটা কেন হয়েছে, কেন তার নাম ‘নতুন নেইমার’ তারই যেন একটা নমুনা দেখালেন ডিয়াজ। করলেন এক গোল, করালেন আরেকটি; তাতে লিভারপুল বেনফিকার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে চলে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের খুব কাছে।

দুই দিন পরেই প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। এমন এক ম্যাচে কোচ ইয়ুর্গেন ক্লপ চাইলেও খর্বশক্তির দল মাঠে নামানোর স্পর্ধা দেখাতে পারতেন না। ম্যাচটা আর যা-ই হোক, ছিল যে চ্যাম্পিয়ন্স লিগের। তবে বড় পরিবর্তন ছিল একটা। সামনে মোহামেদ সালাহ আর সাদিও মানের সঙ্গে নামিয়ে দিয়েছিলেন ডিয়াজকে। এই দলে বেনফিকার বিপক্ষে তাদের মাঠে খেলার সবচেয়ে টাটকা অভিজ্ঞতাটা যে ছিল তারই!

এর ১৭ মিনিট পর আবারও গোল দলটির। এবার ডিয়াজের পাস থেকে গোলটি করেন সাদিও মানে। বিরতিতেও এই গোলের ব্যবধান নিয়েই যায়ল রেডরা।

তবে দুই গোলে এগিয়ে গিয়ে যেন মনোযোগটা কিছুটা সরে গিয়েছিল লিভারপুলের। ৪৯ মিনিটে সে সুযোগটা নেন গ্রুপ পর্বে বার্সেলোনাকে ঘোল খাওয়ানো ডারউইন নুনিয়েজ। তাতে দুই গোলের লিড হারিয়ে ড্রয়ের শঙ্কাও কিছুটা চেপে বসেছিল দলটির শিবিরে।

ডিয়াজের গোলেই শেষ দিকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে অল রেডরা। ৩-১ গোলের জয় নিয়ে ক্লপের দল পর্তুগালের মাটি ছাড়ে অল রেডরা। তাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের খুব কাছে চলে গিয়েছে দলটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com