বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১১.০৪ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় লক্ষ্মীপুরের রায়পুরে রাজেশ (৫৪) নামে ভারতের এক নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রাজেশ ভারতীয় নাগরিক। এখনো থানা হেফাজতে আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশনা পেলেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে রায়পুরের বামনী ইউনিয়নের সাগরদি গ্রামের একটি চা দোকানে রাজেশ ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয়দের কাছে তাকে সন্দেহজনক মনে হয়। পরে স্থানীয়রা তার পরিচয় জানতে চায়। কিন্তু রাজেশ বাংলা ভাষা বুঝতে পারেননি। তিনি হিন্দি ভাষায় কথা বলেন। পরে স্থানীয়রা রায়পুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজেশকে আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com