ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আখেরি মোনাজাতে শেষ হলো ৯১তম সাধু সম্মেলন

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত চার দিনব্যাপী আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ৯১তম সাধু সম্মেলন শেষ হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৮টায় উপজেরার শিবপুরে সমাপনী আলোচনা ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠানটি শেষ হয়। 

সাধকপুত্র তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী আলোচনা করেন- কুষ্টিয়া লালন একাডেমির সদস্য আব্দুল কাদের চিশতি, ঢাকার আজমেরি খানকা শরীফের মোহাম্মাদ আলী, মাওলানা আব্দুল আলীম, সাধক মোতাহার আলী, খুলনা বেতারের লেখক ও গায়ক এস এম সিরাজুল ইসলাম, মাওলানা খাজা নাজিমুদ্দিন বুলবুলি, নওয়াপাড়ার সাধক আমিন ভান্ডারী, চুয়াডাঙ্গার সাধক রুহুল ফকির এবং যশোরের সাধক আফসার সরদার।

সাধকরা আরও বলেন, চার দিনব্যাপী সাধু সম্মেলনে ধর্মীয় নানা আলোচনা হয়েছে। এটি থেকে যার যে বিষয়টি পছন্দ সেটি শিক্ষা নিয়ে পথ চলতে হবে। সৃষ্টিকে ভালোবেসে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে হবে। আমরা সবাই জান্নাতবাসী হয়ে চায়। সেজন্য সবাইকে আল্লাহর দেখানো পথে নবী-রাসূল (সাঃ) কে আদর্শ মেনেই চলতে হবে।

আলোচনা শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন সাধকপুত্র এস এম নজরুল ইসলাম। এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক সাধক ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শুক্রবার (২৫ মার্চ) ৯১তম সাধু সম্মেলনের উদ্বোধন করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। চার দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেটবৃন্দ, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান, সাংবাদিকসহ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আখেরি মোনাজাতে শেষ হলো ৯১তম সাধু সম্মেলন

আপডেট সময় ১০:৫০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২