ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন

একত্রে এগিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রোববার (২৭ মার্চ) এক বার্তায় এ কথা বলেন অ্যান্টনি ব্লিনকেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। দুটি দেশই স্বাধীনতার জন্য তীব্র সংগ্রামের পর আবির্ভূত হয়েছিল। উভয়েই আমাদের প্রতিষ্ঠিত গণতান্ত্রিক আদর্শের সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করি। গত পাঁচ দশক ধরে আমাদের অব্যাহত সহযোগিতা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করেছে।

অ্যান্টনি ব্লিনকেন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক, উন্নয়নমূলক সাফল্য ও শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে বিশ্বকে নিরাপদ রাখার জন্য আপনাদের প্রতিশ্রুতিকে সাধুবাদ জানায় যুক্তরাষ্ট্র। আমাদের প্রতিরক্ষা, উন্নয়নমূলক, বাণিজ্যিক ও জনগণের মধ্যে অংশীদারিত্ব আগের চেয়ে শক্তিশালী। আগামী কয়েক দশকে সেই ভিত্তি আরও শক্তিশালী করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ

আপডেট সময় ০৩:৪৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২