ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন নিয়ে মতবিরোধ, পদত্যাগ করে রাশিয়া ছাড়লেন পুতিনের উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টা এবং দেশটির জলবায়ু বিষয়ক দূত আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অভিযান ও যুদ্ধের বিরোধিতা এবং এই ইস্যুতে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মতবিরোধের কারণে পদত্যাগ করেন তিনি।

এছাড়া পদত্যাগ করার পাশাপাশি ইতোমধ্যে রাশিয়াও ত্যাগ করেছেন আনাতোলি চুবাইস। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত দু’জন ব্যক্তির বরাত দিয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পদত্যাগের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আন্তর্জাতিক দূত হিসেবে দায়িত্বপালন করছিলেন আনাতোলি চুবাইস। ২০২০ সালের ডিসেম্বরে তাকে বিশেষ প্রতিনিধির দায়িত্ব দেওয়া হয়।

ব্লুমবার্গ বলছে, ৬৬ বছর বয়সী আনাতোলি চুবাইস ১৯৯০-এর দশকের কয়েকজন অর্থনৈতিক সংস্কারকদের মধ্যে একজন যিনি প্রেসিডেন্ট পুতিনের সরকারে কাজ করছিলেন এবং একইসঙ্গে পশ্চিমা দেশের কর্মকর্তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। অবশ্য চুবাইসের পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মার্কিন এই সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, চুবাইস গত মঙ্গলবার সহকর্মী ও বন্ধুদের কাছে একটি চিঠিতে পদত্যাগের বিষয়ে ঘোষণা দেন। এর আগে গত সপ্তাহে তিনি সম্ভাব্য এই পদক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন।

২০০৬ সালে নিজের বই ‘ডেথ অব এম্পায়ার’-এ গাইদার সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্যবাদী প্রলোভন সম্পর্কে সতর্ক করেছিলেন। এমনকি সোভিয়েতে ফিরে যাওয়ার আকাঙ্খা তিনি পুতিনের অধীনে বেড়ে উঠতে দেখেছিলেন। বইতে তিনি লিখেছিলেন, ‘সমাজকে বোঝানো কঠিন নয় যে এমন একটি রাষ্ট্র যে হঠাৎ করে ভেঙে পড়েছিল তা আবারও দ্রুত পুনর্গঠিত হতে পারে। এটি কেবলই মোহ, বিপজ্জনক।’

উল্লেখ্য, ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার অভ্যান্তরীণ সমালোচকদের ওপর চাপ বাড়িয়েছে মস্কোর সরকার। গত ১৬ মার্চ প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য গোপনে কাজ করে যাওয়া ‘প্রতারক ও বিশ্বাসঘাতক’ থেকে রাশিয়াকে তিনি পরিষ্কার করবেন। পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে চায় বলেও সেসময় দাবি করেছিলেন পুতিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ইউক্রেন নিয়ে মতবিরোধ, পদত্যাগ করে রাশিয়া ছাড়লেন পুতিনের উপদেষ্টা

আপডেট সময় ১১:০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২