ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহাসিক সেঞ্চুরিয়ানে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ২৩৩ বার পড়া হয়েছে

আগের ম্যাচটি জিতলেই ইতিহাস লেখা হতো বাংলাদেশের নামে। প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় কোনো দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেত লাল-সবুজের প্রতিনিধিরা। জোহানসবার্গে অপেক্ষা বাড়িয়েছে অধিনায়ক তামিম ইকবালের দলের। এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেই ইতিহাস নিজেদের নামে লিখতে চায় বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের অলিখিত ফাইনালের লড়াইটা ঐতিহাসিক সেঞ্চুরিয়ানে জন্যই বাড়তি রসদ পাচ্ছে সফরকারীরা।

এই সেঞ্চুরিয়ানেই সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ৩১৩ রানের সংগ্রহ তুলে দাপুটে জয়ে স্বাগতিকদের হারায় ৩৮ রানের বড় ব্যবধান। এই জয়টি ঐতিহাসিক হওয়ার কারণ, এর আগে প্রোটিয়াদের বিপক্ষে তাদের দেশে কোনো ম্যাচ জয়ের সুখস্মৃতি ছিল না টাইগারদের। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে নেমে অবশ্য সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। জোহানসবার্গে পরাজয় বরণ করতে হয়। ১-১ সমতায় থেকে সিরিজ ফয়সালার ম্যাচে আবার সেই সেঞ্চুরিয়ানেই ফিরছে দুই দল।

দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের এই ম্যাচটি মাঠে গড়াবে আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এই ম্যাচটি জিততে পারলে ঐতিহাসিক সেঞ্চুরিয়ানে ইতিহাস লিখবে বাংলাদেশ দল। সঙ্গে উইন্ডিজের পর তুলনামূলক বড় কোনো দলের বিপক্ষে তাদের দেশে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

মিরাজ বলেন, ‘দেশের বাইরে আমাদের ওয়েস্ট ইন্ডিজ ছাড়া এরকম কন্ডিশনে সিরিজ জেতা হয়নি। এখানে জিততে পারলে দলের অবস্থান আরও উপরে যাবে, বড় দল আমাদের নিয়ে চিন্তা করবে। আমরা ভালো ক্রিকেট খেলব। ফলাফল তো হাতে নেই। এখনই ফল নিয়ে ভাবলে কঠিন হয়ে যাবে। ম্যাচ জিততেই হবে এরকম না। নিজেদের শক্তিমত্তা অনুযায়ী যেন খেলতে পারি।’

গত ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং বিভাগের মেরুদণ্ড ভেঙে দেন প্রতিপক্ষ দলের কাগিসো রাবাদা আর লুঙ্গি এনগিদি। প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে তছনছ করে দেন টপ অর্ডার। দুই পেসার ফেরান তামিম, সাকিব, লিটনকে। অধিনায়ক তামিন তাই জোর দিয়েছেন ম্যাচের শুরু দুই ওভারকে।

ম্যাচটি আইসিসি সুপার লিগের অংশ। জিতলে আরো ১০ পয়েন্ট যোগ হবে বাংলাদেশের নামের পাশে। এতে ব্যবধান বাড়বে ইংল্যান্ডের সঙ্গে। এসব সমীকরণ মেলাতে আগে জিততে হবে টাইগারদের। সেই জয়ের লক্ষ্যে এ ম্যাচে একাদশে পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। আগের দুই ম্যচের একাদশ নিতে মাঠের নামার কথা আছে সফরকারী শিবিরের।

এক নজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ-

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ঐতিহাসিক সেঞ্চুরিয়ানে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের

আপডেট সময় ১২:০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২