ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ মার্চ) রাতে গুলশান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় দেখা করেন তিনি। বিএনপির একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রাত ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় যান মির্জা ফখরুল। আর বের হন রাত ১০টার দিকে। এ সময় বিএনপির মহাসচিব খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ নেন। একই সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হয় বলে জানা গেছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই দিন তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর হাতে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা স্মারক তুলে দেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা হয়। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। দুই বছর কারাবাসের পর করোনা মহামারি শুরু হলে (২০২০ সালের ২৫ মার্চ) পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

আপডেট সময় ১০:২৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২