ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভাষা আন্দোলনের অজানা ইতিহাস নিয়ে আরও গবেষণার আহ্বান

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

ভাষা আন্দোলনের অজানা ইতিহাস নিয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ ও গবেষণার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে তিনি এ আহ্বান জানান।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয়ের আগে ১৯৪৭ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধু পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার টিকে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেন বলে জানা যায়। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা-মোহাম্মদ আলী জিন্নাহর এ ঘোষণার মধ্য পরে বঙ্গবন্ধুর আশংকা সত্য প্রমাণিত হয়। কে এম খালিদ বলেন, ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ উপাদান ও ইতিহাস রয়েছে। এসব বিষয়সহ ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান নিয়ে বিশদ গবেষণার সুযোগ রয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক ফরিদ আহমদ ভূঁইয়া, বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন।

অনুষ্ঠানে আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সংরক্ষিত ডকুমেন্ট থেকে ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি বিষয়ে পত্রপত্রিকার আলোকে উপস্থাপন করেন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মো. দাউদ মিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার

ভাষা আন্দোলনের অজানা ইতিহাস নিয়ে আরও গবেষণার আহ্বান

আপডেট সময় ০৯:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২