বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
আগ্নেয়াস্ত্রসহ ‘বড় জাহাঙ্গীর’ বাহিনীর সদস্য আটক বেডরুমে ঢুকে হত্যার হুমকির অভিযোগে গ্রেপ্তার ২ নেতার জামিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ দুর্নীতি মামলায় গ্রেপ্তার মুন্সীগঞ্জের শ্যামল বেপারী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন ঢাকার দুই সিটির বকেয়া ৪৭০ কোটি টাকা নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির ৪ প্রার্থীর হাইকোর্টে আবেদন মাদক কারবারিদের গুলিতে ইন্সপেক্টর গুলিবিদ্ধ হুমকির মুখে গোমতীর প্রতিরক্ষা বাঁধ ও আসমানিয়া বাজার চানখারপুলে ৬ হত্যা ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ খামেনি হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ

ইসিতে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধি চায় মহিলা পরিষদ

  • আপডেট সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ৬.৩০ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

সংবিধানের আলোকে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিসহ একটি স্বাধীন, নিরপেক্ষ, সৎ, দায়বদ্ধ, অসাম্প্রদায়িক ও জেন্ডার সংবেদনশীল নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

রোববার সন্ধ্যায় মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের জন্য ১০ জনের একটি নামের তালিকা রাষ্ট্রপতির কাছে দাখিল করবে, যেখান থেকে পাঁচজনের একটি নির্বাচন কমিশন রাষ্ট্রপতি ঘোষণা করবেন।

নির্বাচন কমিশন একটি সাংবিধিনিক প্রতিষ্ঠান। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় প্রয়োজন একটি স্বাধীন, নিরপেক্ষ, দক্ষ নির্বাচন কমিশনের।

আমরা জানি, যোগ্যতাসম্পন্ন অনেক নারী বিচারবিভাগ, প্রশাসনসহ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে দক্ষতা ও সততার সঙ্গে কাজ করে বর্তমানে অবসরে আছেন। এছাড়াও অনেকে রাজনীতি, শিক্ষা এবং সামাজিক আন্দোলনের কাজে নিয়োজিত আছেন।

মহিলা পরিষদ মনে করে, দক্ষতা ও যোগ্যতার পাশাপাশি নির্বাচন কমিশনারদের অব্যশ্যই মুক্তিযুদ্ধের চেতনার প্রতি শ্রদ্ধাশীল, দেশপ্রেমিক এবং এ দেশের মানুষের ও সমাজের প্রতি দায়বদ্ধ হতে হবে। এ পরিপ্রেক্ষিতে মহিলা পরিষদ সংবিধানের আলোকে এক-তৃতীয়াংশ নারী প্রতিনিধিসহ একটি স্বাধীন, নিরপেক্ষ, সৎ, দক্ষ, দায়বদ্ধ, অসাম্প্রদায়িক ও জেন্ডার সংবেদনশীল নির্বাচন কমিশন গঠনের দাবি জানাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com