ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অষ্টম ধাপের ইউপি ভোটে ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসির

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ধাপে ৮টি ইউনিয়ন পরিষদে আগামী ১০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করতে ৮ জন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষধ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৮৬ তে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, আইন ও বিচার বিভাগ, আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পেনাল কোডের অধীনে তারা মামলা নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনা করতে পারবেন। এ লক্ষ্যে অষ্টম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি ভোট সুষ্ঠু করতে ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত সাতটি ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। এসব ধাপে এখন পর্যন্ত ৩ হাজার ৭৭৩টি ইউপিতে ভোট সম্পন্ন হয়েছে। দেশে মোট ইউপি হলো ৪ হাজার ৫৭৪টি। এর মধ্যে ৪৩৬টি ইউপি নিয়ে মামলা ও সীমানা জটিলতা থাকায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

অষ্টম ধাপের ইউপি ভোটে ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসির

আপডেট সময় ১০:২৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২