লন্ডন থেকে সাংবাদিক জাওয়াদ নির্ঝর পরিচালিত করাপশন ইন মিডিয়া নামের ফেসবুক পেজে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
একইসঙ্গে সাংবাদিক জাওয়াদ নির্ঝরের করাপশন ইন মিডিয়া নামক পেজে প্রচার করা মানহানিকর ভিডিও অপসারণ করতে আবেদন ৭ দিনের মধ্যে বিটিআরসিকে নিষ্পত্তি করতে বলেছেন আদালত।
সোমবার (২৪ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার নিগার সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
বিস্তারিত আসছে…
Reporter Name 

























