ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রদীপ ও তার স্ত্রীর দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ মডেল থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ এবং তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সাক্ষ্যগ্রহণ শুরুর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।   

সোমবার (১৭ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালতে এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।

দুদকের আইনজীবী মাহমুদুল হক ঢাকা পোস্টকে বলেন, গত বছরের ১৫ ডিসেম্বর চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। আজকে এই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেন প্রদীপ। এতে প্রদীপ মামলা থেকে অব্যাহতি চান। আজ মামলার বাদী দুদকের কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু আসামিপক্ষ উচ্চ আদালতে মামলা থেকে প্রদীপের অব্যাহতির আবেদন করায় বিভাগীয় স্পেশাল জজ আদালতে সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত সময় মঞ্জুর করে আগামী ১৭ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদের আদালত প্রদীপের দুর্নীতির মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

গতবছরের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। প্রদীপ গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও পলাতক রয়েছেন তার স্ত্রী চুমকি।

জানা গেছে, চুমকির ৪ কোটি ৮০ লাখ ৬৪ হাজার ৬৫১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের বিপরীতে বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ২৩৪ টাকা। বাকি সম্পদ অর্থাৎ ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জনের প্রমাণ পেয়েছে দুদক।

চট্টগ্রামের পাথরঘাটায় ছয়তলা বাড়ি, ষোলশহরে বাড়ি, ৪৫ ভরি স্বর্ণ, একটি কার ও মাইক্রোবাস, কক্সবাজারের একটি ফ্ল্যাট ও ব্যাংক হিসাবের মালিক প্রদীপের স্ত্রী চুমকি। প্রদীপের ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে স্ত্রী চুমকি এসব সম্পদ অর্জন করেন বলে দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে এসেছে। এছাড়া চুমকি নিজেকে মাছ ব্যবসায়ী দাবি করলেও তার কোনো অস্তিত্ব পায়নি দুদক।

২০২০ সালের  ৩১ জুলাই টেকনাফের বাহারছড়ায় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় গত বছরের ৬ আগস্ট থেকে কারাগারে আছেন প্রদীপ। সিনহা নিহত হওয়ার ঘটনায় তার বোনের করা মামলায় ২৭ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। যে মামলার আসামি প্রদীপসহ ১৫ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রদীপ ও তার স্ত্রীর দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ পেছাল

আপডেট সময় ০৫:২৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২