বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

১৫০০ তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাত

  • আপডেট সময় সোমবার, ৭ জুন, ২০২১, ১১.৫৭ এএম
  • ৪৬৯ বার পড়া হয়েছে
১৫০০ তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাত

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর মিরপুরে দেড় হাজার তিতাস গ্রাহকের গ্যাস বিলের ১০ কোটি টাকা আত্মসাতের মূলহোতা ফারুককে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রবিবার (৬ জুন) রাতে তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। ইর্ন্টান ব্যাংকিং এন্ড কমার্স নামে একটি এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানের মিরপুর এলাকায় কার্যক্রম পরিচালনার মাধ্যমে এই জালিয়াতি করছিল এই প্রতারক।

সোমবার (৭ জুন) বিকেলে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এসব তথ্য তুলে ধরা হয়। এ ঘটনার সঙ্গে তিতাস কিংবা সংশ্লিষ্ট কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে।

এছাড়া যেসব গ্রাহক প্রতারিত হয়েছেন, তাদের মামলা করার অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com