সিএনএমঃ
দুর্নীতির অভিযোগে দায়ের করা ১৫টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
মামলাগুলো ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা হয়েছিল। রাজধানীতে বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রির ঘটনায় মোট ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগ আনা হয়।
দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মামলাগুলোর রায় ঘোষণা করা হয়। রায়ে মির্জা আব্বাসকে ১৫টি মামলাতেই খালাস দেওয়া হয়েছে।
প্রায় দুই দশক আগে দায়ের হওয়া এসব মামলায় আদালতের রায়ের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ আইনি অধ্যায়ের সমাপ্তি হলো। তবে পূর্ণাঙ্গ রায় ও আদালতের পর্যবেক্ষণ প্রকাশিত হলে খালাসের কারণসহ অন্যান্য বিষয় আরও স্পষ্ট হবে।
Reporter Name 
























