ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা কারবারিসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

যশোরের অভয়নগরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং গাঁজাসহ চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে মাদক কারবারি দেলোয়ার হোসেন দুলি (৩৭), বৌবাজার এলাকার মৃত মোহাম্মদ মোল্লার মেয়ে রোজিনা বেগম (৪০), গুয়াখোলা গ্রামের মৃত আমীর আলী বিশ্বাসের ছেলে ফারুক বিশ্বাস (৫৭), একই গ্রামের মৃত খলিলের ছেলে জাহাঙ্গীর (৩৭) এবং শংকরপাশা গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাহুল ইসলাম হিমেল (১৯)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, মঙ্গলবার রাত আটটার দিকে পরিচালিত অভিযানে বালিয়াডাঙ্গা গ্রাম থেকে ১৭ পিস ইয়াবাসহ দেলোয়ার হোসেন দুলিকে গ্রেপ্তার করা হয়। এরপর বৌবাজার এলাকা থেকে এক পুড়িয়া গাঁজাসহ রোজিনা বেগমকে, গুয়াখোলা গ্রামের পৌর বাইপাস সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ফারুক বিশ্বাসকে এবং একই গ্রামের হাইস্কুল গেট এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের চারজনকে ৯৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেন।

অপর একটি পৃথক অভিযানে শংকরপাশা গ্রামে নিজ বাড়ি থেকে মাদক সেবন ও মাতলামির অভিযোগে রাহুল ইসলাম হিমেলকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় চারজনকে ৯৫ দিন এবং একজনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইয়াবা কারবারিসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট সময় ০৭:৪১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬