ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ চার অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতাররা হলেন- স্বপন (৩৭), মনির (৩১), জাহিদুল ইসলাম সিয়াম (২২) ও আরিফ হোসেন (২৯)।
শুক্রবার (১৪ আগস্ট) র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তপন সরকার জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালায়। অভিযানে কদমতলী সেখানকার নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবন থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ২টি সুইচ গিয়ার চাকু ও একটি খেলনাসদৃশ পিস্তল জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে চার অস্ত্রধারীকে গ্রেফতার ও তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামি স্বপনের বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা ও মাদকসহ চারটি মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

আপডেট সময় ০২:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬