ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৪ বন্ধু মিলে নারীকে ধর্ষন,আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
  • ৪৪৭ বার পড়া হয়েছে

৪ বন্ধু মিলে নারীকে ধর্ষন,আটক ২

সিএনএম প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারে নদীবাড়ি এলাকায় সংঘবদ্ধ ২ ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ মে) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। এর আগে একই দিন ভুক্তভোগী এক নারী ৪ জনের নামে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন।
আটককৃতরা হলেন, মহিউদ্দিন (২৬) হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের আ. মান্নানের ছেলে ও শাকিল হোসেন (২৪) একই গ্রামের দুলাল মিজির ছেলে ।
পুলিশ জানায়, গত ২২ মে বিকেলে নির্যাতনের শিকার ওই নারী হাজীগঞ্জ বাজারে নদীবাড়ি নামক একটি রেস্টুরেন্টে আসেন। এ সময় মেয়েটিকে কৌশলে আটকে রেখে শাকিল তার অন্য ৩ বন্ধুকে সংবাদ দিয়ে এনে পরিচয় করিয়ে দেন। পরে রাত ১০টার দিকে মেয়েটিকে একটি বালুর মাঠে নিয়ে মহিন উদ্দিন ও ঈসমাইল ধর্ষণ করে। পরে মেয়েটিকে শাকিল তার খালার বাড়ি বড়কুল এলাকায় নিয়ে যান। সেখানে নিয়ে অপর বন্ধু কালু আরেক দফা মেয়েটিকে ধর্ষণ করে তাকে একটি সিএনজিতে উঠিয়ে দেন।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ বলেন, আটককৃতরা ধর্ষণের দায় শিকার করেছেন। সোমবার (২৪ মে) তাদের আদালতে পাঠানো হয়েছে আর মামলার বাদীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পলাতক ২ আসামিকে ধরতে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে আ.লীগ

৪ বন্ধু মিলে নারীকে ধর্ষন,আটক ২

আপডেট সময় ১১:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১