ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ভেঙে দেওয়া দোকান ফের নির্মাণ করে দখল

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

ভেঙে দেওয়া দোকান ফের নির্মাণ করে দখল

এস.ইসলামঃ

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আবারও অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অভিযানে ভেঙে ফেলা শতাধিক দোকান।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এরই মধ্যে দোকানগুলো ভাড়া দিয়ে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা।

গত বছর ডিসেম্বরে অভিযানে সাবেক মেয়র সাঈদ খোকনের সময়ে গড়ে তোলা প্রায় সাড়ে সাতশ’ অবৈধ দোকান গুঁড়িয়ে দেয় দক্ষিণ সিটির বর্তমান প্রশাসন।
লকডাউনকে কাজে লাগিয়ে চুপিসারে আবারও ভেঙে ফেলা দোকান গড়ে তোলে চক্রটি।

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, নতুন করে গড়ে তোলা দোকানে অনেকের চোখ ফাঁকি দিতে সাটারে রং করা হয়েছে। কোথাও কোথাও নকশার বাইরে দোকান নির্মাণের ইট এখনো বের হয়ে আছে। এসব দোকানে অনেকে দিব্যি চালিয়ে যাচ্ছেন ব্যবসা।

অবৈধভাবে এসব দোকান নির্মাণে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতার নাম এসেছে।

ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের সময় যখন মার্কেট বন্ধ ছিল তখন ফের কাজ করিয়ে নেয়া হয়েছে।
নাম-পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক একজন বলছেন, ‘এগুলো কমিটির লোক করছে। কারো কী বাপের শক্তি আছে এখানে আসবার?’

অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনসহ বিভিন্নভাবে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এসব অবৈধ দোকান ভেঙে ফেলার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন জানান, এরই মধ্যে নকশা অনুযায়ী মার্কেটটিকে বাস্তবায়ন করার জন্য টেন্ডার দেয়া হয়েছে। কাজেই নকশার বাইরে কোনও অবকাঠামো থাকবে না।

প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন, সরকারের লকডাউনের পরই আবার সুন্দরবন মার্কেটে অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে যা গড়ে তোলা হয়েছে তা ভেঙে ফেলা হবে।

ঢাকা দক্ষিণ সিটির এমন উদ্যোগ সত্যিকারভাবে বাস্তবায়িত হলে দখলবাজ ও লুটেরাদের হাত থেকে নিরীহ ব্যবসায়ীরা মুক্তি পাবেন বলে মনে করেন অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ভেঙে দেওয়া দোকান ফের নির্মাণ করে দখল

আপডেট সময় ০৪:৫৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১