ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

৮১ কেজি গাঁজাসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • ৪২৯ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিনিধিঃ
কুমিল্লায় পুলিশের গোয়েন্দা শাখা ও র‌্যাবের পৃথক অভিযানে ৮১ কেজি গাঁজাসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ডিবির সদস্যরা তিন মাদক কারবারিকে ৫০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ গ্রেফতার করেছে। র‌্যাবের সদস্যরা ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ও জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনওয়ারুল আজিম।
মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, সোমবার গভীর রাতে জেলার সদর উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও দাউকান্দির টোলপ্লাজা এলাকায় পৃথক অভিযানে ওই ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন তারা।
গ্রেফতারকৃতরা হলেন- সদর দক্ষিণ থানার লালবাগ গ্রামের সৈয়দা খাদিজা আক্তার, বরিশালের বানারীপাড়া থানার বানারীপাড়া গ্রামের কবির, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ নজিবটুলা গ্রামের সুজন আলী, একই গ্রামের হাসান আলী, ওই থানার বিশ্বনাথপুর বাকরুলী গ্রামের জুয়েল ও চাঁদপুরের কচুয়া থানার মাশনীগাছা গ্রামের আবুল কাশেম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।
কুমিল্লা জেলা ডিবির ওসি মো.আনওয়ারুল আজিম জানান, সোমবার গভীর রাতে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ স্যারের দিক নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা নামক স্থানে অভিযান চালায় জেলা ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ৫০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ মাদক ব্যবসায়ী সেলিম মিয়া, মনোয়ার হোসেন ও সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

৮১ কেজি গাঁজাসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১