ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক যুগ ধরে বিএনপি’র ঈদ আনন্দ নেই: ফখরুল

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১
  • ৭৭৭ বার পড়া হয়েছে

এক যুগ ধরে বিএনপি'র ঈদ আনন্দ নেই: ফখরুল

সিএনএম প্রতিনিধিঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকরা বলছেন, এখনও অবস্থা ক্রিটিক্যাল।
শুক্রবার (১৪ মে) শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মোনাজাতের পরে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসন দেশবাসীর কাছে নিজের ও সারা দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন।
বিএনপির মহাসচিব বলেন, আজকে আমরা দোয়া করেছি, আল্লাহ-তায়ালা যেন আমাদের তৌফিক দেন যে, দেশে একটা ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে তা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যেন শক্তি অর্জন করতে পারি। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করতে হবে।
বিএনপির মহাসচিব বলেন, ‘ঈদ বলতে যেটা বোঝায়, সেটা গত এক যুগ ধরে আমাদের নেই। কারণ, মিথ্যা মামলা, আমাদের নেতাকর্মীকে হত্যা করা, কমপক্ষে ৩৫ লাখ নেতাকর্মীকে আসামি করার মধ্য দিয়ে ঈদের যে সত্যিকারের আনন্দ সেটা কেড়ে নেওয়া হয়েছে। যারা আসামি হন, তাদের পরিবারে কখনো ঈদ আসে না- এটাই বাস্তবতা। আর এই সরকারের নির্মম অত্যাচার তো বর্ণনাতীত। এই অবস্থার মধ্যে কখনো ঈদের আনন্দ উপভোগ করা যায় না।’
স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

এক যুগ ধরে বিএনপি’র ঈদ আনন্দ নেই: ফখরুল

আপডেট সময় ০১:২৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১