পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাব ও নয়া দুনিয়া নিউজের উদ্যোগে বিজয়া দশমীতে লাড্ডু বিতরণ ও মিষ্টিমুখ অনুষ্ঠান
মোঃ ইসমাইল হোসেনঃ
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাব ও নয়া দুনিয়া নিউজের উদ্যোগে লাড্ডু বিতরণ ও মিষ্টিমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) রাজধানীর শ্যামবাজারে নয়া দুনিয়া নিউজের উপদেষ্টা মো. মনির হোসেনের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“পুরান ঢাকা রিপোর্টার্স ক্লাব” ও “নয়া দুনিয়া নিউজে’র সম্পাদক অসিত চক্রবর্তী এবং “নয়া দুনিয়া মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিকেশনে’র চেয়ারম্যান ও প্রকাশক দেবাশীষ মজুমদার দিপুর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন “এসএম মিডিয়া”র সঞ্জয় মোদক।
প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন “আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি”র সিনিয়র সহ-সভাপতি ও ৪৩ নম্বর ওয়ার্ডের “কাউন্সিলর পদপ্রার্থী” মজিবর রহমান আনু।
তিনি বিজয়া দশমী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সকলের প্রতি ভালোবাসা, আন্তরিকতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন।
তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতিত্ব করেন “নয়া দুনিয়া নিউজে’র সম্পাদক অসিত চক্রবর্তী।
সঞ্চালনা করেন “নয়া দুনিয়া মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিকেশনে”র চেয়ারম্যান ও প্রকাশক দেবাশীষ মজুমদার দিপু।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
লাড্ডু বিতরণ ও মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিজয়া দশমীর আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হয়।
“গেন্ডারিয়া থানা রিপোর্টার্স ক্লাবে”র সভাপতি কবির শাহ, সাংবাদিক রিপন মিয়া, অনিক ইসলাম, মোহাম্মদ ওয়াসিমসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ ইসমাইল হোসেন 
























