সিএনএমঃ
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন
মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মাদকসহ যেকোনো অপকর্মের মাধ্যমে সমাজে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার তোতারখিল আয়েশা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপব্যাখ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
Reporter Name 
























