মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দেশীয় অস্ত্র ও গাঁজা সহ পিতা-পুত্র আটক

  • আপডেট সময় শনিবার, ১ মে, ২০২১, ৫.১৩ এএম
  • ৫৭০ বার পড়া হয়েছে
দেশীয় অস্ত্র ও গাঁজা সহ পিতা-পুত্র আটক

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল নগরীর মীরা বাড়ির পোল সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজা সহ পিতা-পুত্র আটক।
শুক্রবার (৩০ এপ্রিল) রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম’র নেতৃত্বে এসআই রিয়াজুল -১, এসআই মেহেদী, এসআই অলিপ সহ সঙ্গীয় অফিসারবৃন্দ নগরীর মীরা বাড়ির পোল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় কোতোয়ালি মডেল থানাধীন ১৪ নং ওয়ার্ডস্থ মিরাবাড়ি পোল সংলগ্ন এলাকার ভাড়াটিয়া, ঝালকাঠি জেলা নলছিটি থানাধীন ৭ নং সূর্য পাশা ইউনিয়নের মৃত চেরাগ আলী সরদারের ছেলে মোঃ শাহজাহান সরদার (৫৫) ও তার ছেলে ইমরান সরদার (২৪) কে গাঁজা ও দেশীয় অস্ত্র সহ আটক করেন।
আটককৃত পিতা-পুত্রের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com