মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ সদস্য পারভেজ গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৩.২৯ পিএম
  • ৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর মিরপুরে কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের সক্রিয় সদস্য মো. পারভেজকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তার পারভেজ ‘ভইরা-দে’ গ্রুপের নেতা হিসেবে পরিচিত আশিকের অন্যতম সহযোগী।
রবিবার ( ৫ জুলাই) ভোরে পল্লবী থানার মিরপুর-১২ এলাকার এভিনিউ-৫ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৭ জুন একই গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ, ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
দুপুরে র‍্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়। ভোরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে
র‌্যাব আরও জানায়, পারভেজের বিরুদ্ধে পল্লবী থানার একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এ ছাড়া তার বিরুদ্ধে পল্লবী ও মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে আরও দুটি মামলা রয়েছে
গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পারভেজকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com